OSD(Officer on Special
Duty)
প্রশাসনে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি-অন সার্ভিস ডিউটি)। যাদের বেতন ভাতা সবই আছে, কিন্তু বসার স্থান নাই, দায়িত্ব নাই, কাজ নাই, নাই কোন গুরুত্ব। মোটকথা ওএসডি কর্মকর্তার কোন দাপ্তরিক কাজ বা চেয়ার নেই।
· কোন কারন ছাড়া বা স্বাভাবিক ভাবে OSD কৃত পদে নিয়োগ প্রদানঃ- অফিসার অন স্পেশাল ডিউটি যা চাকরির একটি স্বাভাবিক প্রক্রিয়া। নতুন বিভাগে পদায়ন করার আগে বা যেকোনও প্রয়োজনে ওএসডি করা হতে পারে। আবার স্বাভাবিক ভাবে ওএসডি অনেক কর্মকর্তাও মনে করেন এটি এক ধরনের শস্তি, চাকরি জীবনে এ এক বড় অভিশাপ।
জনপ্রশাসন
মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ওএসডি কর্মকর্তারা বেতন, ভাতা, গাড়িসহ সব ধরনের
সরকারি সুবিধাই পাবেন। পাবেন না শুধু দায়িত্ব। তাই তাদের অফিসের নির্দিষ্ট সময়ে
সচিবালয়ে এসে হাজিরা দিতে হয় জনপ্রশাসন মন্ত্রণালয়ে। এদের বসতে হয় লাইব্রেরিতে।
লাইব্রেরিই তাদের অফিস কক্ষ। কেউ যদি কোনও ওএসডি কর্মকর্তাকে খুঁজতে সচিবালয়ে আসেন
তাহলে তাকে সচিবালয়ের লাইব্রেরিতে আসতে হবে, বা কোনও ক্যান্টিনে।
- শৃঙ্খলা ভঙ্গজনিত কারণে OSD পদে নিয়োগ প্রদানঃ- বিভিন্ন কর্পোরেশন, বিধিবদ্ধ সংস্থার চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, সদস্য এবং পরিচালকগণকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগ প্রসঙ্গে প্রজ্ঞাপন জারি হয়।
- কোন সরকারি কর্মকর্তা তার দাপ্তরিক বা সরকারি আচরণ বিধি লঙ্গন করলে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা(OSD) পদে নিয়োগ প্রদান করা হয়।
- এ কর্মকর্তাগণের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োগাদেশ বেতন-ভাতাদি প্রদানের উদ্দেশ্যে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তার পদ সৃষ্টির মঞ্জুরি আদেশ হিসেবেও গণ্য করা হয়।

1 মন্তব্যসমূহ
অনেক উপকার হলো ভাই। আমি আগে জানতাম না OSD'র ব্যাপারে।
উত্তরমুছুন